কাউনিয়ায় আনসার ভিডিপির দুর্গা পুজার ভাতার টাকা প্রদান

মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় আনসার ভিডিপি কর্তৃক গত দুর্গা পুজায় উপজেলার বিভিন্ন মন্দিরে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিপির সদস্যদের মাঝে ৫দিনের ভাতার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আনসার ভিডিপি কর্তৃক গত দুর্গা পুজায় উপজেলার বিভিন্ন মন্দিরে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিপির পিসি-এপিসি ও সদস্য-সদস্যার ৫দিনের ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে পিসি-এপিসি ১৭৫০ টাকা ও সদস্য-সদস্যা ১৬০০ টাকা করে, মোট ৩১৪ জনের মাঝে ৫,১৩,৩৫০ টাকা প্রদান করা হয়েছে।

উক্ত ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রবীন সাংবাদিক আবেদ আলী মন্ডল, প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, প্রশিক্ষা মোছা. সালমা বেগম, মনিটরিং কর্মী ছাইফুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অত্র উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি, ছিনতাই, জুয়া, মাদক,বাল্য বিবাহসহ নানা মুখি অপরাধ প্রবনতা নির্মূল করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপর সক্রিয় কাজ করার আহবান জানান।
বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment