৩০ জানুয়ারি ঢাকায় আসছেন কুমার শানু

বিনোদন ডেস্ক: ঢাকায় গান গাইতে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার সানু। ৩০ জানুয়ারি সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে গান পরিবেশন করবেন তিনি।

‘কুমার সানু লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টটি সম্পর্কে জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজক প্রতিষ্ঠান বে এন্টারটেইনমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইব্রাহিম হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোনালিসা হাসান খান ও মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম হাসান বলেন, ‘শ্রেয়া ঘোষাল নাইট’ সংগীত আয়োজন করে আমরা সফলতা পেয়েছি। এরই ধারাবাহিকতায় কুমার শানুর এই একক অনুষ্ঠানটি করার ব্যাপারে উদ্যোগী হয়েছি। দেশের সংগীতপ্রেমীদের বিষয়টিও মাথায় ছিল। নির্ধারিত টিকিটের বিনিময়ে সংগীতপ্রেমীরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে ৩০ জানুয়ারি সকালে ঢাকায় পৌঁছবেন কুমার শানু। এরপর সন্ধ্যায় তিনি মঞ্চে উঠবেন।

Comments (0)
Add Comment