১৬৪ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের দেয়া ১৬৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। এখন ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজা ওপেনিং জুটিতে ১০১ রান করেন।

সিবান্দা ৪৬ রান আউট হলেও হ্যমিলটন মাসাকাদজা ৫৩ বল খেলে ৭৯ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি, আল-আমিন হোসেন ২টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন।

Comments (0)
Add Comment