তিনি জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছেরোঁথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মারা যান এবং আহত হন অন্তত ৭ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধারা করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি ।