কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানার পুলিশ সোমবার সন্ধ্যায় পাকশিয়া বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পোষক ও বুটজুতা সহ শামিম(২৫)নামে এক যুবককে আটক করেছে।সে শালতা গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে।
পুলিশ জানান,শামিম সেনাবাহিনীর পোষক ও বুটজুতা পরে পাকশিয়া বাজারে সন্দেহ ভাবে ঘুরাঘুরি করছিল।এসময় স্থানীয় জনগন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানা নিয়ে আসে।এ ব্যাপারে তার নামে মামলা হয়েছে। মামলা নং ০১,তারিখ০৪ জানুয়ারী ২০১৬ ইং।আটকের বিষয়টি শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।