কালকিনিতে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী

কালকিনি সংবাদদাতা: মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে মঙ্গলবার অনুষ্টিতব্য স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী এনায়েত হোসেন বিজয়ী হয়েছেন।

রির্টানি অফিসার মোঃ আলাউদ্দিন জানান, এতে মোট ১৭টি কেন্দ্রের বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এনায়েত হোসেন (নৌকা) প্রতিক নিয়ে ৭১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ মসিউর রহমান সবুজ(নারীকেল গাছ) প্রতীক ৬০৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর অপ্রিতিকর ঘটনার কারনে কাষ্টগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিন জনারদন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থগিত ঘোষনা করা হয়েছিল।

Comments (0)
Add Comment