কুড়িগ্রামে হেরোইন ব্যবসায়ীসহ আটক ৫

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরে অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী ও সেবীসহ ৫জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় আটকৃতদের কাছ থেকে হেরোইন ও ইয়াবাসহ কিছু নেশা গ্রহন করার যন্ত্রপাতি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে শহরের হিংগনরায় এলাকার নিজ বাড়ী থেকে হেরোইন ব্যবসায়ী পাগলা দুলালসহ আরো ৩জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আর বাকি দু’জনকে খলিলগঞ্জ ও ডাকবাংলা এলাকা হতে ৩টি ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিস্ত্রিপাড়ার মেহের আলী ড্রাইভারের ছেলে পাগলা দুলাল(৩৩), খলিফা মোড় পনির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৪৫), সিএন্ডবি এলাকার আজিজুলের ছেলে আবু মুসা(৩২), ডাকবাংলা পাড়ার তোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন(২৪) ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে রাজু মিয়া(২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মাদ্রকদ্রব্য আইনে ৩টি মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment