বিনোদন ডেস্ক: মাদাম তুসোয় অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনদের পাশেই বসতে চলেছে সোনু নিগমের মোমমূর্তির৷ দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীই জায়গা পেয়েছেন মাদাম তুসোয়৷ তবে গায়ক হিসেবে দেশে প্রথম এই সম্মান পেতে চলেছেন সোনু৷
বলিঅন্দরের খবর, গতবছর ডিসেম্বরেই সোনুর কাছে এ প্রস্তাব আসে৷ সে সময় নিজের পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সোনু৷ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অ্যালবামের কাজ শেষ হলে তবেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি৷ এ বছরের গোড়ায় সোনুর অ্যালবামের কাজ যখন শেষ, তখন মোমমূর্তির ব্যাপারে আশাবাদী তাঁর ফ্যানরা৷ ‘প্লে ব্যাক’ শিল্পী হিসেবে সোনুম মতো গায়ক যে এই সম্মান পাওয়ার যোগ্য তা নিয়ে কোনও মতভেদ নেই শিল্পীমহলে৷ তবে সোনু নিজে এখনও এ বিষয়ে সরাসরি কিছু বলতে নারাজ৷ ফ্যানরা যখন অভিনন্দন জানানো শুরু করে দিয়েছেন, তখন তাঁর ফ্যানদের বলেছেন, মাদাম তুসো থেকে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরই তিনি এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাবেন৷