পুলিশ জানায়,তাদের কাছে গোপন খবর আসে ইয়াসিন অস্ত্র নিয়ে মহাসড়কের ধারে সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশে অপেক্ষা করছে।এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তলাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
শার্শা থানার ওসি মনিরুল ইসলাম জানান,তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে এর আগেও অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে।