শার্শায় হেরোইনসহ যুবক আটক

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: শার্শা থানা পুলিশ শুক্রবার ভোরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে কাকন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।সে উপজেলার দক্ষিণ বুরু জ বাগান গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মোড়ে অভিযান চালানো সময় কাকনকে আটক করা হয়।পরে তার শরীরে তল্লাশি করে চারশ গ্রাম হেরোইন পাওয়া যায়।শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, কাকনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।তাকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।#

Comments (0)
Add Comment