কোনো একটি প্রতিযোগিতায় ম্যাচ খেলতে যাচ্ছিলেন তারা; কিন্তু মাঝ রাস্তাতেই ফুটবলারদের অভিযান শেষ হয়ে গেল। আনুষ্ঠানিকভাবে জানা গেছে, ১৬ জনের মৃত্যর সংবাদ। পাশাপাশি দশজন গুরুতর আহত।
অন্যদিকে স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে, নিহত হয়েছেন আটজন। ৩০ জন গুরুতর আহত। কেন এই দুর্ঘটনা? বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় ব্রেক ফেল করে বাসটির। পাশাপাশি প্রচণ্ড গতি থাকার কারণেই বাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে ঝরে গেলো ১৬টি তাজা প্রাণ।