চট্টগ্রাম ব্যুরো: চন্দনাইশের প্রতিটি ইউনিয়নে ওমর সুলতান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, সিটি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের পক্ষ থেকে গরীব অসহায় শীতার্তদের মাঝে প্রায় ১০ হাজার পিছ সুইটার বিতরণ কার্যক্রম অনুষ্ঠান গত বুধবার সকাল ১১ টায় কাঞ্চনবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদু-শুক্কুর কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত শীত বস্ত্র অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন ওমর সুলতান ফাউন্ডেশন ও সিটি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) মোঃ সিরাজুস সালেকীন। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আবদুস সামাদ আজাদ (সোহেল) এবং এলাহাবাদ ওমর সুলতান ফ্যাশনের পরিচালক যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা শহীদুল আলী (মঞ্জু), চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম ইসলামী ফ্রন্ট নেতা মোঃ ফয়জুল্লাহ খতবী। কাঞ্চনবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য/সদস্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পর্যায়ক্রমে সকল ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।