ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ফের অভিযান

ইউনুছ, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ইট ভাটা নিয়ন্ত্রন আইন না মানায় অবৈধ ইটভাটাতে ফের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ তামিম আল ইয়ামিন। বৃহস্পতিবার বিকাল ২টায় উপজেলার নারায়ণহাট রেঞ্জের নারায়ণহাট বন বিটের সবুজ বনের ভিতর সুন্দরপুর এলাকায় ইতিপূর্বে স্থাপিত অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয়ার পরও নতুন ভাবে ১২০ ফুট উচ্চতার চিমনি নির্মান করে ভাটা পুনরায় চালু করায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের সন্ধীপপাড়া, সুন্দরপুর গ্রাম দুটি সবুজ বনভুমি। আশে পাশে স্থানীয়দের বিশাল বনজ ও ফলজ বাগান, কৃষি নাল জমি, লালমাটির টিলা ভুমিতে আকাশমনি গাছের বাগান কেটে এই ইট ভাটা তৈরি করেছে স্থানীয় জামায়াত নেতা মো: শওকত ও নুরুলহুদা।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে আবাসিক জনসবসতি, সংরক্ষিত এলাকা, বনভূমি ও গুরুত্বপূর্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবেনা। এই আইন লঙ্গন করে ইটভাটা তৈরি হয়েছে। অভিযানকৃত ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন বা লাইসেন্স নেই। তাই এই অবৈধ ব্রীক ফিল্ড (ইটভাটা) বৃহস্পতি বার দুপুর ২ টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ তামিম আল ইয়ামিনের সাথে ভুজপুর থানার এস আই মো. সালাউদ্দিন মোল্লা ও সঙ্গীয় ফোর্স, নারায়ন হাট বীট কর্মকর্তা মোঃ মিনার হোসেন, ফটিকছড়ি ফায়ার সাভির্স ইনচার্জ রিপন কুমার মালাকার, ব্যাটালিয়ন আনসার, নারায়নহাট ভুমি কর্মকর্তা তৈয়ব খাঁন সহ প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিছালনা করেন।

Comments (0)
Add Comment