শাহজালালে ৩ কোটি টাকার মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ১ হাজার ৭০২টি বিদেশি মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস। বৃহস্পতিবার দুপুরে গত ৮ নভেম্বর মিথ্যা ঘোষণা দিয়ে আনা ওই মোবাইল সেটগুলোর সন্ধান পাওয়া যায়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান জানান, ওই মোবাইল ফোন সেটগুলোর দাম তিন কোটি পাঁচ লাখ টাকা। শহিদুজ্জামান জানান, ওইদিন মিথ্যা ঘোষণা দিয়ে হংকং থেকে বন্দরের কার্গো ভিলেজে আসে ১৬টি মাস্টার কার্টন। বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে এগুলো থেকে ওই মোবাইল জব্দ করে কাস্টমসের সার্ভিলেন্স টিম।
কাস্টমস কর্মকর্তা জানান, জব্দ ফোনের মধ্যে রয়েছে- আইফোন, স্যামসাং ও সনি এরিকসন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment