মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমুহের আয়োজনে সিপি রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দর্যালি বের করা হয়। র্যালিটি হিলিস্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হিলিস্থলবন্দরের চারমাথামোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাকিমপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জামিল হোসেন চলন্ত, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য ও সাবেক মেয়র কামাল হোসেন রাজ, বুয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতাপ মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সহসভাপতি ও কাউন্সিলর মিনহাজুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সম্পাদক ছদরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সম্পাদক মাহাবুব হোসেন, হাকিমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ও সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরসহ অঙ্গসংগঠনসমূহের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।