বইয়ে জীবন কেড়ে নিল শিশুর

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: শুক্রবার সকালে শার্শা আমতলা গাতীপাড়া প্রাইমারী স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি ফেরার সময় নছিমনের ধাক্কায় সাথী (৬)নামে এক শিশুর নিহত হয়েছে। সে আমতলা গাতিপাড়া গ্রামের শিমুলের মেয়ে।

পুলিশ জানায়, সাথী স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি ফেরার কালে রাস্তা পাড় হওয়ার সময় নছিমন তাকে ধাক্কা দেয়।এ সময় সে ঘটনা স্থলে মারা যায়।শার্শা গোরপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ বুলবুল আহম্মেদ সাথীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment