বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ

নিজস্ব প্রতিবেদক: আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো। রবিবার বেলা ১১টা ৭ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে।

লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে শরিক হয়েছেন। মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদ। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান। আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নার রোল পড়ে মুসল্লিদের মধ্যে।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়

Comments (0)
Add Comment