অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আসছে না অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে ঢাকায় আসছে না অস্ট্রেলিয়া যুব ক্রিকেট দল। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, অস্ট্রেলীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যুব বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া।
এর আগে গত অক্টোবরে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কায় বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়ার বড়দের দল।

Comments (0)
Add Comment