কুড়িগ্রামে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা। বুধবার দুপুরে শহরের ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, আনিছুর রহমান টিপু, মিনহাজুল ইসলাম আইয়ুব বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় বহাল রাখায় জামায়াতের ডাকা হরতার জনগণ মানে না। আমরা অনতি বিলম্বে এ জামায়াত নেতার ফাঁসির রায় কার্যকর করার পাশাপাশি সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানাচ্ছি।

 

Comments (0)
Add Comment