সারা দেশে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: আজ মহান মে দিবস। শ্রমিকের রক্ত আর অশ্রুভেজা দিন। অনেক রক্তক্ষয়ের পর শ্রমিকেরা এই দিনটিতে প্রতিরোধে নেমেছিলেন। যার স্বীকৃতি মেলে অনেক পর। সারা দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। ছবিতে মহান মে দিবস উপলক্ষে সারাদেশের কর্মসূচি:

লক্ষ্মীপুরে মহান মে দিবস উপলক্ষে রোববার সকাল সোয়া ১০টার দিকে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি: রুবেল হোসেন, লক্ষ্মীপুর।
দিনাজপুরের বিরামপুরে মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। ছবি: মো. শাহ্ আলম মন্ডল।
পঞ্চগড় জেলার সর্বত্রই মজুরি বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকরা। ছবি: ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়।
ময়মনসিংহের হালুয়াঘাটে মে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, মটর শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক ইউনিয়ন, ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মে দিবসে লালমনিরহাট রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যেগে আয়োজিত র‌্যালি। ছবি: মো. বাবলু মিয়া।
নওগাঁয় মে দিবস উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলােদশ (ইনসাব) এর উদ্যেগে র‌্যালি।
নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যেগে আয়োজিত বর্নাঢ্য র‌্যালি জেলা আ.লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ছবি: আল ইমরান হোসেন।
নওগাঁয় মে দিবস উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলােদশ, তাজের মোড় শাখা (ইনসাব) এর উদ্যেগে আয়োজিত র‌্যালি।
চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে মোস্তফা হাকিম গ্রুপের পক্ষ থেকে শ্রমিকদেরকে সংবর্ধনা দেয়া হয়।
বগুড়ার দুপচাঁচিয়ায় মহান মে দিবস উপলক্ষে মেইল বাসস্ট্যান্ড এলাকায় ১৪টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বর্নাঢ্য র‌্যালি।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে আর্ন্তজাতিক মহান মে দিবস। মে দিবসে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Comments (0)
Add Comment