Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় সীমান্ত এলাকা থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

phensidyle1565-765x510

সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৫৫০’ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ২টি ছোট নৌকা আটক করেছে বাঘা উপজেলা মীরগঞ্জ বিজিবি। শুক্রবার (১৫-০১-১৬) দুপুরে রাওথার পদ্মা এলাকায় এ অভিযান চালানো হয়।

মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তালেব জানান, গোপন সংবাদ সুত্রে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকায় ফেনিসিডিলগুলো রেখে পালিয়ে যায়। ভারত থেকে নিয়ে আসা ফেনসিডিলগুলো পাচারের উদ্দেশ্য ওই গ্রামের পদ্মা নদী দিয়ে নৌকায় আনা হচ্ছিল। এ ব্যাপারে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.