Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Bagha (Shit Bostro Bitoron)-05-01-16সেলিম ভান্ডারী, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর মানব কল্যান সংগঠনের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে দেড় শতাধিক গরীব দুস্থ শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মানব কল্যান সংগঠনের সহ সভাপতি শামরুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য ডাঃ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক সেলিম আহম্মেদ ভান্ডারী, আলী হোসেন প্রাং, আব্দুল মোকিমসহ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.