Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় পিএসসিতে ভাল ফলের জন্য ৪টি বিদ্যালয় পুরুস্কৃত

Bagha(p)13-01-16সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলা-ফলের জন্য উপজেলার ৪টি বিদ্যালয়কে পুরুস্কৃত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শিক্ষা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
সূত্রে জানা গেছে, গত বছর (২০১৫) অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় বাঘা উপজেলার ৭৪ টি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়া ৩ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ছিল ৯৯.৪০ ভাগ। এর মধ্যে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে-কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশের হারে দ্বিতীয় হয়েছে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষার্থীর তুলনায় শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় হয়েছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Leave A Reply

Your email address will not be published.