Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে আটক ২৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

1430463584_101553কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর বাজার থেকে ১৯ জন পুরুষ, ৮ জন মহিলা ও ২ শিশুকে আটকের পর শনিবার গভীর রাতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের তাদেরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

আটককৃতদের বাড়ি চট্রগ্রাম,কক্সবাজার, বাগেরহাট, খুলনা,নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে ৮ জন নারী,১৯ জন পুরুষ ও ২ টি শিশু রয়েছে।বিজিবি জানায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। ২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ ২৯ বাংলাদেশি ফেরতের বিষয়টি নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.