Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

bcsনিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরের ১৬২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এবার কমিশন ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে পরীক্ষার হলে হাতঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.