Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিসরে নৌকা ডুবিতে নিহত ১৪

Misar

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের নীল নদীতে একটি লাইসেন্সবিহীন নৌযান ডুবে অন্তত ১৪ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা শুক্রবার জানায়, কায়রোর উত্তরে নীল নদীতে বৃহস্পতিবার রাতের বেলা এক দুর্ঘটনা ঘটে।

উদ্ধার কর্মীরা ১৪ জনের লাশ উদ্ধার করেছে এবং কায়রোর উত্তরে অবস্থিত কাফর আল- শেখ প্রদেশে এ দুর্ঘটনায় কেউ বেঁচে থাকলে তাদের উদ্ধারের তল্লাশি চালাচ্ছে। নৌযানটিতে মোট ১৭ জন আরোহী ছিলো বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক গভর্নর আল-সাইয়েদ নসর এএফপিকে বলেন, লাইসেন্সবিহীন এ নৌযানটি যাত্রী সংখ্যার তুলনায় খুবই ছোট ছিলো।

Leave A Reply

Your email address will not be published.