Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর মহানগর জাপা’র সদস্য সচিব কে কুপিয়ে হত্যাচেষ্টা

Rangpur JaPa Sadassa Sochi Attarctp

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহমদকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

জানা গেছে, জুমার নামাজ শেষে কবর জিয়ারতের জন্য ইয়াসীর মুন্সিপাড়া কবরস্থানে যান। জিয়ারত শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কররস্থানের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.