Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইডেন ছাত্রীর আত্মহত্যা

131727_1

ইডেন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী জিদমি সুলতানা পূর্বা (১৯) গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রীর খালু সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান হাসপাতালে বলেন, বিকেল ৪টার দিকে পূর্বা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের বাসায় আসে। এ সময় সে একটি কক্ষে ছিল। এরই মধ্যে কক্ষের দরজা লাগিয়ে দেয়। পরে টেবিলের ওপর দাঁড়িয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে। তাকে ডাকাডাকি করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে দরজার সিটকিনি ভেঙে তাকে উদ্ধার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, অনেকদিন ধরে পূর্বার লিভারের সমস্যা ছিল। কোনোভাবেই ভালো হচ্ছিল না। এ নিয়ে তার মন খারাপ থাকত। এ কারণে আত্মহত্যা করতে পারে। পূর্বার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। দুই বোনের মধ্যে সে বড়। ঢাকায় ইডেন ছাত্রী হোস্টেলে থাকত।

শাহবাগ থানা পুলিশ জানায়, আপাতত ঘটনাটি আত্মহত্যা বলেই বিবেচনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Leave A Reply

Your email address will not be published.