Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে করতোয়ার তীর থেকে দুই যুবকের দগ্ধ লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাওয়াখানা এলাকায় করতোয়া নদীর তীরে বৃহস্পতিবার সকালে এক গম ক্ষেতের ভেতরে দুই যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ওই দুই যুবককে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করার পর তাদের শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পথে যাতায়াতকারি লোকজন লাশ দুটি দেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খুব সম্ভব অন্যস্থানে ওই দুই যুবককে হত্যা করে কাটাখালি ব্রীজের পার্শ্ববর্তী হাওয়াখানা এলাকায় তাদের লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ওই দুই যুবকের মুখমন্ডলসহ সমস্ত শরীর আগুনে ঝলসে গেছে। এক যুবকের পা রুমাল এবং গামছা দিয়ে বাধা ছিল। তার ধারণা হত্যার পর ওই স্থানে এনে শরীরে কেরোসিন ঢেলে লাশ বিকৃত করে দেয়া হয়। লাশের পাশে একটি বোতলের কর্ক পাওয়া গেছে। যাতে কেরোসিনের গন্ধ ছিল। খুব সম্ভব তাদের ডেকে নিয়ে গিয়ে বুধবার রাতের যে কোন সময় কোথাও হত্যা করা হয়। পরে করতোয়া নদীর সিসি ব¬কের পাশে গম ক্ষেতে ফেলে দিয়ে শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই যুবক সম্ভবত: ধনাঢ্য পরিবারের সন্তান অথবা সচ্ছল ব্যবসায়ী হবে। তাদের পড়নে জিন্স ও গ্যাভাডিন কাপড়ের প্যান্ট এবং পায়ে দামি জুতা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক আরও জানান, ঘটনার রহস্য উৎঘাটন এবং মৃতদের পরিচয় পাওয়ার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া আগুনে পুড়িয়ে দুই যুবককে হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.