Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ভারতীয় ফেন্সিডিলসহ বাস চালক ও হেলপার আটক

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের চালক ও হেলপারকে ১৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে পুলিশ। বুধবার(৬জানুয়ারী) ৭টার দিকে উপজেলার দিঘীরহাট এলাকায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী গ্রামের শাহামত আলীর পুত্র বাসের হেলপার কমর উদ্দিন (২৫) ও একই জেলার কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর গ্রামের সহির উদ্দিনের পুত্র চালক সাইফুল ইসলাম (৩০)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ্ এন্টার প্রাইজ নামের একটি ঢাকাগামী নৈশ কোচ হাতীবান্ধা দিঘীরহাট এলাকায় আসলে পলিশ আটক করে। পরে বাসটিতে তল্লাসী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ বাসের চালক ও হেলপারকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.