Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনার্স ৩য় বর্ষের পরীক্ষা পিছানোর দাবিতে কারমাইকেল কলেজে মানববন্ধন

Cirmicle News  03 1 2015
অনার্স ৩য় বর্ষের পরীক্ষা পিছানোর দাবিতে কারমাইকেল কলেজে মানববন্ধন করে শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি: অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন পিছানোর দাবিতে রবিবার কারমাইকেল কলেজের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ৩য় বর্ষের শিক্ষার্থী চয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু রায়হান বকসী, নুর ইসলাম, সাদ্দাম হোসেন, ইমরান সরকার প্রমুখ।

শিক্ষার্থীরা মানববন্ধনে সেশনজট নিরসনের নামে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার মানকেই ক্র্যাাশ করে দিচ্ছে দাবি করে তারা বলেন, ৩য় বর্ষের পর্যাপ্ত ক্লাস না হওয়া স্বত্বেও হঠাৎ করে পরীক্ষার রুটিন দেয়া হয়েছে। যার ফলে অসংখ্য শিক্ষার্থী প্রস্তুতির অভাবে কৃতকার্য হয়তে পারবে না। তাই তারা অনতিবিলম্বে পরীক্ষার রুটিন পরিবর্তন করে নতুন রুটিন প্রণয়নের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.