Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৭ কোটির গাড়ি নিজেই জন্মদিনের উপহার হিসেবে নিলেন হৃতিক

hritwik

বিনোদন ডেস্ক: ৪২তম জন্মদিনে নিজেকে একটি Rolls Royce গাড়ি উপহার দিলেন হৃতিক রোশন। নতুন গাড়িতে দুই ছেলে রিহান এবং রিধানকে চড়িয়ে ঘুরতে যান ঋত্বিক। গাড়িটির দাম প্রায় ৭ কোটি টাকা। তবে জন্মদিন হৃতিকের হলেও জন্মদিনের কেক কাটতে দেখা যায় ৩ জনকেই। এইভাবেই হয়ত উপযুক্ত পিতার আসনে বসানো হয়েছে তাঁকে। তার ১২টার সময় জন্মদিনের পার্টিতে গিয়ে হাজির হন শাহরুখ খান এবং রণবীর সিং। সেখানে কিছুক্ষণ কাটানোর পর রণবীর এবং বার্থ ডে বয়কে সঙ্গে করে ‘মান্নাতে’ নিয়ে যান কিং খান। সেখানে প্রায় ঘণ্টা খানেক ছিলেন তিন বলিউড তারকা।

সব থেকে বড় কথা হল, শাহরুখকে কদিন আগেই বক্স অফিসে টক্কর দিয়েছিল ‘বাজিরাও’। কিন্তু তাঁদের দেখে বোঝার কোনও উপায়ই ছিল না। বার্থ ডে বয়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল কিং খানকে। এছাড়া জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন, হৃতিকের প্রথম ছবির নায়িকা আমিশা প্যাটেল, প্রীতি জিন্টা, জোয়্যা আখতার, অর্জুন কাপূর, ফার্দিন খান, শিল্পা শেট্টি, সোনালি বিন্দ্রে, সুভাষ ঘাই প্রমুখ তারকারা।

Leave A Reply

Your email address will not be published.