Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস অনুষ্ঠিত

নরসিংদী

ফাহিমা খানম, নরসিংদী: নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল­ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন। জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মলি­কের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কবির হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট কানিজ ফাতেমা, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমূখ।

 

Leave A Reply

Your email address will not be published.