Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের আহব্বায়ক বাপ্পী

Captureরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নতুন কমিটির আহব্বায়ক করে রাফসান জানি বাপ্পিকে আহব্বায়ক ও সাইফুল ইসলাস রকি, মনোয়ার হোসেন জিহাদ ও রিয়াদ হোসেন রিফাতকে যুগ্ম আহব্বায়ক করে কমিটির ঘোষনা দেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

বুধবার (২০ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ রাকীব হোসেন লোটাস পৃথক দু’টি স্বাক্ষরিত প্যাডে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে রাফসান জানি বাপ্পিকে আহব্বায়ক, সাইফুল ইসলাস রকি, মনোয়ার হোসেন জিহাদ ও রিয়াদ হোসেন রিফাতকে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে।

ছাত্রলীগের এই নেতা আরো জানান, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ইবনে জিসাদ আল নাহিয়ানকে আহব্বায়ক, হৃদয় সাহা, আবদুর রাজ্জাক জিহাদ ও করিমুল হক কনক ক্বারীকে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.