Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বাসচাপায় দুই মটরসাইকেল আরোহীসহ নিহত তিন

Mahigonj , Rangpur Map

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের মাহিগঞ্জে বাসচাপায় মটরসাইকেল আরোহী নারীসহ ৩জন নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে মাহিগঞ্জ কলেজ সংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ রোডে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি মটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী নারীসহ দুইজন নিহত হন। নিহত মটরসাইকেল আরোহীদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস মহিগঞ্জ কলেজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের এক নারী আরোহীসহ চালক ঘটনাস্থলে নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চাতালে ঢুকে পড়েলে সেখানে অবস্থানরত সানু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী বাসটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম দুর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.