Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শার্শায় অস্ত্রসহ যুবক আটক

dfd_26319কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তলসহ ইয়াসিন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।শুক্রবার ভোর ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের মিম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের ফজলু রহমানের ছেলে।

পুলিশ জানায়,তাদের কাছে গোপন খবর আসে ইয়াসিন অস্ত্র নিয়ে মহাসড়কের ধারে সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশে অপেক্ষা করছে।এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল­াশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

শার্শা থানার ওসি মনিরুল ইসলাম জানান,তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে এর আগেও অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.