Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার ব্যান্ড তৈরি হল মুম্বইতে

imageবিনোদন ডেস্ক: কিছু করে দেখানোর ইচ্ছেটাই ছিল একমাত্র পুঁজি। তার হাত ধরেই এল সাফল্য। তৈরি হল বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার ব্যান্ড-‘দ্য ব্রুক বন্ড রেড লেবেল সিক্স প্যাক ব্যান্ড’। তৃতীয় লিঙ্গের মানুষদের এই স্বপ্ন সত্যি করলেন অনুষ্কা শর্মা এবং সোনু নিগম। এই ভিডিওর প্রযোজক আশিস শর্মা জানিয়েছেন, এই প্রজেক্টটার সঙ্গে বহু দিন ধরে রয়েছেন অনুষ্কা। পারফর্মারদের মানসিক ভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন নায়িকা। আর সোনু তো একইসঙ্গে গানও গেয়েছেন। ভিডিওতে দেখা যাবে সোনুর পারফরম্যান্সও।

অনুষ্কার কথায়, ‘‘আমি মনে করি আমাদের সকলের সমান সম্মান পাওয়া উচিত। ওঁদের গান আমাদেরকে নতুন ভাবে ভাবতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি যেখানে কথা থেমে যায়, ঠিক সেখান থেকেই গান শুরু হয়।’’ মোট ছ’টি ভিন্ন স্বাদের গান নিয়ে শুরু হল এই জার্নি। এখনও ভারতীয় সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের নীচু নজরেই দেখা হয়। মেনস্ট্রিম থেকে তাঁরা এখনও ব্রাত্য। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর এই লড়াইকে সাপোর্ট করছে গোটা ইন্ডাস্ট্রি।

Leave A Reply

Your email address will not be published.