Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য ফ্রি বাস

Muslim Congregation for the shuttle bus back to the devotees

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিরা মোনাজাত শেষে বিনা ভাড়ায় চান্দনা চৌরাস্তা ও মিরের বাজার পর্যন্ত শাটল বাসে যাতায়ত করতে পারবেন।

রবিবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম জানান, গাজীপুর ও আশপাশের এলাকার যে সব মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে এসেছেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ও মিরের বাজার পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, আখেরি মোনাজাতের পর পরই এ দুটি রোডে বিশেষ শাটল বাসগুলো যাত্রী পরিবহন শুরু করবে। যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিআরটিসির শাটল বাস মুসল্লিদের পরিবহন করবে। এজন্য মুসল্লিদের কোনো ভাড়া দিতে হবে না।

Leave A Reply

Your email address will not be published.