Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে দূর্ভোগ

IMG_20160103_081454 (1)আল ইমরান হোসেন,নওগাঁ: নওগাঁ সদর ও নিকটতম উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জন জীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে তীব্র শীত ও ঘন কুয়াশা প্রবাহ শুরু হয়। কিন্তু এই বছর ডিসেম্বর মাসের ১ম সপ্তাহের দিকে তীব্র শীত ও ঘন কুয়াশা শুরু হয়ে আরও দিন দিন  শীত ও ঘন কুয়াশা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। অতি দরিদ্র মানুষের শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছেন।  গ্রামের  বিদ্যালয়গামী কমলমতি শিক্ষার্থীরা তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে গরম কাপড় পরিধান করে বিদ্যালয়ে যাচ্ছে। এই ঘন কুয়াশার কারনে যানবাহন চলাচলে বিঘ্নতা ও যানবাহনের হেড লাইট জ্বালিয়ে যানবাহনের চালকরা চলাচল করছেন। নওগাঁতে এই বছর প্রচন্ড শীত ও ঘন কুয়াশা প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.