Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে খুন

narayangtanj map20150822150026

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাতে দেওভোগ এলাকার বাবুরাইলের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে দুই নারী, দুই শিশু ও এক পুরুষ রয়েছে। কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। নিহতরা হলেন- তাসলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)। তারা ওই এলাকার ইসমাইল হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে র‍্যাবের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আলোচিত সাত খুনের পর নৃশংস এই ঘটনা ঘটল।

Leave A Reply

Your email address will not be published.