Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে পাচারের পথে ১৫ বাংলাদেশি উদ্ধার

নিকারাগুয়া, বাংলাদেশি, উদ্ধারআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পাচারের পথে নিকারাগুয়ার একটি রাস্তার ফেলে যাওয়া ১৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের ১৫ বাংলাদেশিকে উদ্ধারের বিষয়টি জানান সান রাফায়েল দেল সুর শহরের পুলিশ কমিশনার লিওনাইডাস রোকি। খবর নিউ ইয়র্ক টাইমস।

লিওনাইডাস রোকির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় নিকারাগুয়ায় প্রবেশ করেছিলেন ওই বাংলাদেশিরা।

তিনি জানান, সব কিছু কেড়ে নিয়ে দালালরা তাদের ফেলে রেখে চলে যায়। ওই অবস্থায় তিন দিন পায়ে হেঁটে নিকারাগুয়া পার হওয়ার সময় রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে পুলিশ তাদের খুঁজে পায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশির সবার বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এদের মধ্যে আলী নামের একজন ভাঙা ভাঙা স্প্যানিশ বলতে পারেন।

আলীকে উদ্ধৃত করে নিকারাগুয়ার পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, দালালরা নিকারাগুয়া পার করে দেয়ার কথা বলে ওই দলের প্রত্যেকের কাছ থেকে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আদায় করেছে।

এল নুয়েভো ডিয়ারিও’র প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে আলী বাংলাদেশ ছেড়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।

নিকারাগুয়ার পুলিশ তাদের আপাতত একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে রেখেছে। তাদের মধ্যে কয়েকজন পেটের পীড়া ও পানিশূন্যতায় ভুগছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.