Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেদিন কাঁঁদেননি ওবামা, পেঁয়াজের ঝাঁজে চোখ ভিজিয়ে ছিলেন!

obama

অনলাইন ডেস্ক: বক্তৃতা দিতে গিয়ে চোখের জল ফেলে কিছুদিন আগেই বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার সেই কান্নার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলো খোদ যুক্তরাষ্ট্রেই। ফক্স নিউজের একজন উপস্থাপিকার সরাসরি অভিযোগ, সেদিন শিশুদের প্রতি আবেগ থেকে নয় ‘কাঁচা পেঁয়াজের’ রস লাগিয়ে চোখে জল এনেছিলেন ওবামা।

২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাট অঙ্গরাজ্যে স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় হতাহতদের কথা স্মরণ করেই ওবামা সেদিন কেঁদেছিলেন। ওই হামলায় ২০ শিশু নিহত হয়। এর পর থেকেই দেশটিতে অবাধে বন্দুকের লাইসেন্স না দেয়ার দাবি জোরদার হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছিল তখন।

ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপিকা অ্যানড্রিয়া ট্যানটারোস মঙ্গলবার বলেন, ‘বন্দুক হামলায় নিহতদের স্মরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবামা কাঁচা পেঁয়াজ ব্যবহার করে চোখে পানি এনেছিলেন। ওবামা তার পড়িয়ামটিতে আগে থেকেই একটি পেঁয়াজ এনে রেখেছিলেন যেন তিনি বন্দুক হামলায় নিহত শিশুদের জন্য মায়া কান্না কাঁদতে পারেন।’

Leave A Reply

Your email address will not be published.