Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় গৃহবধুর ধর্ষন মামলায় অফিস সহকারি গ্রেফতার

সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় ধর্ষন মামলায় আজাদুল নামের একজনকে গ্রেফতার করেছে প্রলিশ। সে উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি বলে জানা গেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্বামীর অনুপস্থিতিতে গত ডিসেম্বর মাসের ২১ তারিখ রাতে পাকুড়িয়া গ্রামের বাবুলের ছেলে তরিকুল একই গ্রামের এক গৃহবধুর ঘরে প্রবেশ করে মুখ বেঁধে ধর্ষন করে। ধর্ষক চলে যাওয়ার সময় ধর্ষিতা গৃহবধুর ডাক চিৎকার শুনে বাড়ির পাশের লোকজন তাকে আটক করে। সংবাদ শুনে ধর্ষক তরিকুলের চাচা আজাদুল ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়।
মামলার তদন্তাকারী কর্মকর্তা উপপরিদর্শক নুরে আলম জানান, বিচারের টালবাহানায় সময় ক্ষেপন করলে, এ মাসের (জানুয়ারি) ২ তারিখে ধর্ষক তরিকুল ও তার চাচা আজাদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে বাঘা থানায় মামলা করে ধর্ষিতা গৃহবধু। এই গৃহবধু পাকুড়িয়া গ্রামের লোকমানের স্ত্রী। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.