Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর আত্মহত্যা

1451449203নড়াইল প্রতিনিধি: নড়াইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী। আজ রোববার ভোরের দিকে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম কবীর খান (৪৭)। তাঁর স্ত্রীর নাম আসমা বেগম (৪৩)।

পুলিশ ও এলাকাবাসী বলছে, আসমা বেগম (৪৩) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে যশোরের বসুন্দিয়া গ্রামে বাবার বাড়িতে মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর কবীর খান শোকবিহ্বল হয়ে পড়েন।

বরাশুলা গ্রামের বাসিন্দা শেখ হানিফ বলেন, ভোরে কবীর তাঁর বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় কীটনাশক পান করে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। কবীরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মশিউর রহমান বলেন, বিষের প্রতিক্রিয়ায় কবীর খানের মৃত্যু হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.