Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাঠানকোট বিমানঘাঁটি হামলায় তদন্ত টিম পাঠাচ্ছে পাকিস্তান

511-290x160আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনা তদন্তে দল পাঠাচ্ছে পাকিস্তান। তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ইসলামাবাদের পক্ষ থেকে তদন্ত দল পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়। সঙ্গে সঙ্গেই সে সিদ্ধান্তকে স্বাগত জানায় নয়াদিল্লি।
তবে, শুক্রবার (১৫ জানুয়ারি) দু’দেশের মধ্যে পররাষ্ট সচিব পর্যায়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ‘খুব শিগগির’ ওই বৈঠকের সময় নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
পাকিস্তানের সিদ্ধান্তের খবর জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সংবাদমাধ্যমকে বলেন, পাঠানকোট হামলা তদন্তে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব করেছে পাকিস্তান। ভারত এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ভারতের তদন্ত সংস্থাগুলো প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে তাদের।
নির্ধারিত সংলাপ পেছানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে দুই পররাষ্ট্র সচিব কথা বলেছেন। তারা সংলাপ পেছানোর সিদ্ধান্ত পুনর্নির্ধারণের ব্যাপারে একমত হয়েছেন।
বিকাশ স্বরূপ আরও বলেন, পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ চলছে। এ কারণে দুই পররাষ্ট্র সচিব বৈঠকে বসার জন্য আরও সময় চাইছেন।
২ জানুয়ারি ভোরে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এ ঘটনায় সাত ভারতীয় সেনা নিহত হন। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কর্মীরাই এ হামলা চালিয়েছে। তারপর থেকে জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযানসহ নানা পদক্ষেপের খবর আসছে।

Leave A Reply

Your email address will not be published.