Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাঁচবিবিতে ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক, শিক্ষক বরখাস্ত

teac

রাজন আলী, পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে বড়পুকুরিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার দায়ে সহকারী মাওলানা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদ্রাসার সুপার আয়েন উদ্দিন জানান, ওই শিক্ষক ৭ম শ্রেণির এক ছাত্রীকে ৪ বিষয়ে পূর্ণ নাম্বার দেয়ার কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করেন। ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সহকারী মাওলানা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরও বলেন, ইতি পূর্বে ওই শিক্ষক একই মাদ্রাসার তিন ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। ৬ মাস আগেও ১০ম শ্রেণির এক ছাত্রীর পিতাকে ৬০ হাজার টাকা দিয়ে মিমাংসা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.