Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মার্কিন পুরস্কার জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া

quantico-Trailer-pic-580x395

বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেলি পুরস্কার মেলায় অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ বলিউড। রণবীর সিংহ থেকে সোনাক্ষী সিংহ- সকলেই প্রিয়াঙ্কাকে যোগ্য বিজয়িনী হিসেবে উল্লেখ করেন। মার্কিন মুলুকের ছোট পর্দার জনপ্রিয় শো ‘কোয়ান্টিকো’-তে দুরন্ত অভিনয়ের সুবাদে চলতি সপ্তাহেই প্রথম ভারতীয় হিসেবে ‘পিপল চয়েস অ্যাওয়ার্ড’ জেতেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা-অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবির সহ-অভিনেতা রণবীর সিংহ বলেন, প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা। আমি ওঁর জন্য ভীষণই গর্বিত। প্রিয়াঙ্কা দেশবাসীকে গর্বিত করেছেন। ও ভীষণই প্ররিশ্রম করে। অভিনেত্রী সোনাক্ষী সিংহ জানিয়েছেন, ‘মেরি কম’ তারকা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ভালভাবেই মেলে ধরেছেন। তিনি বলেন, আমি ওর জন্য ভীষণই খুশি। ওর চেয়ে বেশি কেউ এই পুরস্কার পাওয়ার উপযুক্ত নয়। প্রিয়াঙ্কা অসাধারণভাবে ভারতের মুখ উজ্জ্বল করছে। ও যে এই পুরস্কার পেতে পারে, তা আমি জানতাম।

অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, বলিউড ও দেশকে গর্বিত করেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর সঙ্গে ‘মুঝসে শাদী করোগে’ এবং ‘অ্যায়েতরাজ’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। তিনি যোগ করেন, প্রিয়াঙ্কার এই পুরস্কার প্রাপ্য ছিল। প্রিয়াঙ্কার এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কপূর, ইরফান খান, দর্শন কুমার ও আথিয়া শেট্টি।

Leave A Reply

Your email address will not be published.