Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ঔষধের দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় কিশলয় সরকারি প্রাথমিক বদ্যালয় সংলগ্ন ‘সাদিক মেডিসিন কর্ণার’ নামক ঔষধের দোকানে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। ব্যবসায়িক প্রতিদ্ব›িদ্বতা এবং পূর্ব শক্রতার জের ধরে পাশর্^বর্তী ঔষধ ব্যবসায়ী আশরাফ ও ছায়াদ এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন আলহাজ্জ মোঃ আজাদুন্নবী আনছারী। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে এস আই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন। এছাড়া সদর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিংয়ে সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহম্মেদ গভির উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ দেন।
সাদিক মেডিসিন কর্ণার এর কর্ণধার আলহাজ্জ মোঃ আজাদুন্নবী আনছারী অভিযোগ করেন, মঙ্গলবার ভোররাতের কোন এক সময়ে দোকানের কাঠের দর্জার ফাঁকা অংশ দিয়ে নেটের ব্যাগ ও পেপারে ঢুকিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। এতে দোকানের অল্প অংশ পুড়ে যায়। কয়েক মাস আগে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার কারনে পুলিশ অভিযুক্ত আশরাফকে গ্রেপ্তার করে। সন্দেহ করার আরো কারণ হলো সোমবার সন্ধ্যায় আশরাফের পুত্র ছায়াদ (১৬) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেয়ার হুমকী দেয়।
কুড়িগ্রাম সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আতাউর রহমান জানান, অভিযোগ পাওয়াগেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.