Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-ফরিদপুর রেল লাইনে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া ফুটবল খেলার মাঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে আকাশী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ছোটভাগলপুর গ্রামের আনোয়ারের স্ত্রী।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাইনউদ্দিন আহম্মেদ জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি মালবাহী ট্রেন জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া ফুটবল খেলার মাঠ এলাকায় পৌঁছালে গৃহবধূ আকাশী বেগম কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে আজ বুধবার দুপুরে রেলওয়ে পুলিশ সদস্যরা মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

Leave A Reply

Your email address will not be published.