Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বৈশাখী শুভেচ্ছায় পোষ্টকার্ড দেওয়ার আহ্বান মাগুড়া জেলা প্রশাসকের

zela prosasok magura 13.1.2016

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান আগামী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানাতে পোষ্ঠকার্ড ব্যবহার করার আহবান জানিয়েছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে ‘জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬’ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বক্তব্য প্রদান কালে জেলা প্রশাসক কার্ডের পরিবর্তে সরকারী ডাকবিভাগের পোষ্টকার্ড ব্যবহার করার জন্য সকলকে আহবান জানান।

প্রস্তুতি সভায় আগামি ২৫ থেকে ২৭ জানুয়ারী ২০১৬ সাল ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার দিন ধার্য করা হয়। উদ্ভোধনী দিনে খুলনা বিভাগীয় কমিশনার এবং সমাপনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। মেলায় মোট ৪টি প্যাভিলিয়ন থাকবে যেখান থেকে সরকারী দপ্তর ও বেসরকারী উদ্যেক্তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.